সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
শনিবার, ১৮ মে ২০২৪



সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

জেলার তালায় আজ ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরও ১১ জন শ্রমিক। পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছেন।
তালাথানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এদুর্ঘটনা ঘটেছে। খুলনা পাইকগাছা সড়কের গোনালী এলাকায় সংঘটিত দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মান্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিকগোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পায়। তারা ধান নিয়ে ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দঘর্ টনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।
স্থানীয় দোকানী আবুল কালাম আজাদ জানান,খুলনা পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুড়ে রাখার কারণে মুলতঃ এ দুর্ঘটনা ঘটেছে।
তালা থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ট্রাক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৪   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরের কাছে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন করা হবে: নৌপরিবহন মন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী
ডিজিটাল ডিভাইস থেকে বইয়ের পাতায় ফিরতে হবে: প্রতিমন্ত্রী
যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ