মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের
রবিবার, ১৯ মে ২০২৪



মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের

মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এনবিআরের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তৃতা করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলে সেবা নিতে ১৫ শতাংশ ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এনবিআরের সিদ্ধান্তটি ভুল, প্রধানমন্ত্রীকে এনবিআরের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছি।

তিনি বলেন, মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের অযত্ন-অবহেলা আছে। তাদের আরও সচেতন হতে হবে। ব্যবহারকারীদের মেট্রোরেল ব্যবহার ভালোভাবে শিখতে হবে। শৃঙ্খলা মেনে মেট্রোসেবা নিতে হবে।

কাদের বলেন, সরকারের উন্নয়ন-অর্জনের সঙ্গে দেশের গণপরিবহন সেবায় বৈপরীত্য আছে। সরকারের এত এত উন্নয়ন ম্লান হচ্ছে যখন ঢাকার অবস্থান বাস-অযোগ্য শহরের তালিকায় নাম লিখছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের আন্দোলনের অধিকার আছে, আন্দোলন যদি সহিংসতা হয়, অগ্নিসন্ত্রাস হয়, তাহলে সরকারের পাশাপাশি দল হিসেবেও তা মোকাবিলা করবে আওয়ামী লীগ।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ এবং জাতীয় নির্বাচনে ৪২ ভাগ ভোট পড়েছে। বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় ভুগছে, তাই ভোট নিয়ে এলোমেলো কথা বলছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৪২   ২৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ