চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি
মঙ্গলবার, ২১ মে ২০২৪



চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি

সারাদেশে চলছে দ্বিতীয় ধাপের ১৫৬টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে একযোগে ভোটের কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ। এই নির্বাচনে ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬.৯ শতাংশ অর্থাৎ প্রায় ১৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

মঙ্গলবার (২১ মে) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইসি সচিবে বলেন, সাধারণত আমাদের দেশে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। প্রথমধাপের চেয়ে ভোটের হার বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসি সচিব।

মো. জাহাংগীর আলম বলেন, সাধারণত আমাদের দেশে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। প্রথমধাপের চেয়ে ভোটের হার বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসি সচিব।

১৫৬ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১৩ হাজার ১৬টি। ভোট কক্ষ রয়েছে ৯১ হাজার ৫৮৯। অস্থায়ী ভোট কক্ষ রয়েছে আট হাজার ৮৪১টি। এই ধাপের মোট ভোটার তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ৭৯ লাখ পাঁচ হাজার ৪৬৪ জন। নারী ভোটার রয়েছেন এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৩৭ জন।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে চার ধাপে ৪৭৬টি উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় কমিশন। এর মধ্য কিছু উপজেলায় তফসিল ঘোষণায় মামলা জটিলতা ও বৈধ প্রার্থীর মৃত্যু ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরে সেসব পরিষদে ভোট নেওয়া হবে জানান সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৬   ৩০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লিডসের কাছে হেরে জয়রথ থামল টটেনহামের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দিন : বাণিজ্যমন্ত্রী
গণতন্ত্র ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
​সরিষাবাড়ীতে টিসিবির ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়ম, গুদাম ছাড়াই বিতরণ ও ওজনে কম দেওয়ার অভিযোগ
আলফাডাঙ্গায় বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, রাজপথে বিশাল মিছিল
জাতীয় চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে নতুন প্রজন্মের মাঝে — প্রবীর কুমার বিশ্বাস
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিন জনসহ নিহত ৪
মধুখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ