পার্বত্য এলাকায় স্কুল নির্মাণের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বত্য এলাকায় স্কুল নির্মাণের সুপারিশ
মঙ্গলবার, ২১ মে ২০২৪



পার্বত্য এলাকায় স্কুল নির্মাণের সুপারিশ

ঢাকা, ২১ মে ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২য় বৈঠক আজ কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মোঃ মুজিবুল হক, কামাল আহমেদ মজুমদার, মুহম্মদ শফিকুর রহমান এবং ওমর ফারুক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশন থেকে শেষ অধিবেশন এবং দ্বাদশ জাতীয় সংসদের সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ ও প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ অবস্থা, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পসমূহের উপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা হয়।

বৈঠকে যে সকল প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখনও নির্মাণের আওতায় আসেনি, জরুরী ভিত্তিতে সেগুলো নির্মাণের পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

সমগ্র দেশে সমানভাবে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্য অর্জনে হাওর অঞ্চলে আবাসিক স্কুল নির্মাণ এবং প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিসমূহ যথা সময়ে বাস্তবায়ন করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

রাজধানীসহ সারাদেশে জনসংখ্যার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন; বিশেষ করে পার্বত্য এলাকায় আদিবাসীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে স্কুল নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট যারা শহিদ হয়েছেন এবং সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি ও পররাষ্ট্র মন্ত্রীসহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও গভীর শোক প্রকাশ করা হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, অধিদপ্তরের প্রধানগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫৯   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ