শ্রীপুরে পিস্তল-গুলি ও ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রীপুরে পিস্তল-গুলি ও ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শুক্রবার, ২৪ মে ২০২৪



শ্রীপুরে পিস্তল-গুলি ও ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ইমরান নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চায়না পিস্তল, গুলি ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে একইদিন দুপুরের দিকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইমরান হোসেন (২৫) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মোশারফ হোসেনের ছেলে।

গোয়েন্দা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার গুলি করে ফরিদ নামে এক যুবককে হত্যার ঘটনায় একই দিন শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়। মামলার আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা করার জন্য জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন পর্যায় থেকে তাদের কাছে নির্দেশ দেয়। পরে তারা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে আসামি গ্রেপ্তারে তৎপরতা চালায়।

বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পারেন, বুধবারের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মামলার এক আসামি শ্রীপুরের মাওনা চৌরাস্তার আশপাশে অবস্থান করছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা নেন তারা। অবস্থান জেনে গোয়েন্দা পুলিশের একটি দল মাওনা চৌরাস্তার পাশে অবদা মোড় এলাকায় অভিযান চালায়।

এই অভিযানে গ্রেপ্তার হন আসামি ইমরান। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য মেলে। গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে তার নিজ বাড়িতে যায়। সেখানে তার থাকার ঘরের কাপড় রাখার ওয়্যারড্রপের উপরের ড্রয়ার থেকে একটি চায়না পিস্তাল, দুটি তাজা গুলিসহ একটি ম্যাগজিন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এসব ইমরানের নিজের কাছে ছিল বলে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই ফারুক হোসেন জানান, আসামি গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা রুজু হয়েছে। তিনি নিজে এই দুটি মামলার বাদী।

বাংলাদেশ সময়: ১৭:০৩:৫৫   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ