রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
শুক্রবার, ২৪ মে ২০২৪



রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে। জীবন বাঁচাতে অন্যত্র সরে যাচ্ছেন রোহিঙ্গারা।

শুক্রবার (২৪ মে) বেলা সোয়া ১১টার দিকে উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে এ আগুন লেগেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

ক্যাম্প সূত্রের বরাতে ওসি জানান, শুক্রবার বেলা ১১ টার দিকে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে। পরে স্থানীয় রোহিঙ্গাসহ এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালাচ্ছে। প্রায় ঘন্টা খানেক চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিভানোর কাজে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩৯   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ