প্রধানমন্ত্রীর প্রতিটি কাজে রয়েছে জনগণের কল্যাণ – অর্থ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধানমন্ত্রীর প্রতিটি কাজে রয়েছে জনগণের কল্যাণ – অর্থ প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৪ মে ২০২৪



প্রধানমন্ত্রীর প্রতিটি কাজে রয়েছে জনগণের কল্যাণ – অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের শিখিয়েছেন উন্নয়নের রাজনীতি। প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েছেন। আমাদের কমিউনিটি ক্লিনিক দিয়েছেন। তিনি আমদের খাদ্য নিরাপত্তা, ডেল্টা প্লান ও সর্বজনীন পেনশন দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর প্রতিটি কাজে জনগণের কল্যাণ ও নিরাপত্তা চিন্তা করেন।

অর্থ প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নকে জননেত্রী শেখ হাসিনা সারা দেশের মতো তাঁর উন্নয়ন কার্যক্রমের সাথী করেছেন। বড়উঠানের অনেক উন্নয়ন হয়েছে। আমি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। সেখানে তাদের সাথে কথা বলেছি। আমি সমস্যাগুলো নেতৃবৃন্দের মাধ্যমে জেনেছি। সমস্যা সমাধানে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর পূর্বে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।

বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ সাজ্জাদ খান মিঠুর সভাপতিত্বে সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ, কর্ণফুলী উপজেলা ও বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২০:৫৭   ৫৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ