রাজধানীর ১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীর ১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



রাজধানীর ১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১৪ দশমিক ৩০ শতাংশ বাড়িতে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এমন লার্ভা পাওয়া গেছে প্রায় ১৪ দশমিক ৯৮ শতাংশ বাড়িতে। অর্থাৎ রাজধানীর ১৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা আছে।

ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক দাউদ আদনান এই জরিপ উপস্থাপন করেন।

জরিপে দেখা গেছে, ঢাকার দুই সিটিতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে পানি জমে থাকা ঘর বা ভবনের মেঝে, প্লাস্টিকের ড্রাম বা প্লাস্টিকের নানা ধরনের পরিত্যক্ত পাত্রে। এর মধ্যে ডিএসসিসির ১৬ দশমিক ৩৯ শতাংশ এবং ডিএনডিসি এলাকার ১৪ দশমিক ৩০ শতাংশ পরিত্যক্ত পাত্রে মশার লার্ভা পাওয়া গেছে। ১৭ থেকে ২৬ এপ্রিল উভয় সিটিতে এ জরিপ হয়। উভয় সিটি করপোরেশনের ৩ হাজার ১৫২টি বাড়ি পরিদর্শন করেন জরিপকারীরা। দুই সিটির ১৮টি ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চঝুঁকি রয়েছে। এছাড়া দুই সিটির ৪২ দশমিক ৩৩ শতাংশ বহুতল ভবনে ডেঙ্গু মশা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৩১   ৫০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ