৪৮ ঘণ্টা পর কক্সবাজারে বিমান ওঠানামা স্বাভাবিক

প্রথম পাতা » চট্টগ্রাম » ৪৮ ঘণ্টা পর কক্সবাজারে বিমান ওঠানামা স্বাভাবিক
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



৪৮ ঘণ্টা পর কক্সবাজারে বিমান ওঠানামা স্বাভাবিক

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্ধ হয়ে যাওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর কক্সবাজারে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ৭টার থেকে বিমানবন্দরের কার্যক্রম চালু করা হয়।

এরআগে, ঘূর্ণিঝড় রেমালের কারণে রোববার (২৬ মে) সকাল থেকে বন্ধ রাখা হয়েছিল ফ্লাইট ওঠানামা।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে রোববার (২৬ মে) সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। কিন্তু সোমবার (২৭ মে) আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো হলে একটি ফ্লাইট নেমেছিল। কিন্তু পুনরায় আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে আর কোনো ফ্লাইট ওঠানামা করেনি।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সকাল সোয়া ৭টার দিকে দুটি কার্গো বিমান কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেছে। এরপরই বেসরকারি এয়ারলাইন্সের যাত্রীবাহী দুটি ফ্লাইট অবতরণ করে এবং পরবর্তীতে যাত্রী নিয়ে ফ্লাইট দুটি কক্সবাজার থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হয়। এখন ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০২:২৩   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ