সিলেট-কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রথম পাতা » চট্টগ্রাম » সিলেট-কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



সিলেট-কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে সাগর এখনও উত্তাল। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আজও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দুপুরের দিকে সিলেট ও কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে এখনও ঝড়ো হাওয়া বইছে। তবে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। ধীরে ধীরে দুপুরের পর সিলেট অঞ্চল অতিক্রম করবে। এই সময় সিলেট এবং কুমিল্লা অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ভূপৃষ্ঠ যেহেতু এখনও ঠান্ডা রয়েছে। তাই সহসা তীব্র গরম কিংবা তাপদাহ অনুভূত হবে না। তবে আবহাওয়া স্বাভাবিক হবে।

ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে। সেখানে ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২২৪ মিলিমিটার, যা অন্য সময়ের থেকে একটু বেশি। তবে বর্ষা মৌসুমে এর চেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৫২   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ