মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মোট ৭০১ কোটি ৪১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতর।

মঙ্গলবার (২৮ মে) এ তথ্য জানায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন অধিদফতর দুটি।

মৎস্য অধিদফতর জানায়, রেমালের প্রভাবে মৎস্যসম্পদ খাতে প্রায় ৭০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় ১৩টি জেলার প্রায় ৪১ হাজার মাছের ঘের, ২৬ হাজার ৩০০টি পুকুর এবং চার হাজার কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।

আর প্রাণিসম্পদ অধিদফতর জানায়, রেমালের প্রভাবে প্রাণিসম্পদ খাতে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপকূলীয় ৮টি জেলার প্রায় ৫০টি গবাদিপশু ও ৩০টি হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মারা গেছে বেশকিছু ছাগল, ভেড়া ও হাঁস-মুরগিও।

ক্ষয়ক্ষতির এ পরিমাণ মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিরূপণ করা হয়েছে বলে জানিয়েছে উভয় অধিদফতর।

বাংলাদেশ সময়: ১৩:১৩:১৪   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ