নাটোরে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে কর্মশালা
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



নাটোরে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে কর্মশালা

জেলার প্রায় আড়াই লাখ শিশুকে আগামী ১ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যে নাটোরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের জন্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমান বলেন, ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়, রক্ত স্বল্পতা দূর হয়, ত্বকের শুষ্কতা দূর হয় এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে। সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, গড়ে উঠে বুদ্ধিদীপ্ত জাতি।
সিভিল সার্জন আরো বলেন, দায়িত্ব পালনকারী স্বাস্থ্য কর্মী এবং স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সাড়ে তিন হাজার মসজিদের মাধ্যমে এবং কেন্দ্রগুলোর আশেপাশে মাইকিং এর মাধ্যমে প্রচারণার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পাওয়ার পয়েন্টে ভিটামিন এ ক্যাপসুল গ্রহণের সুবিধা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রাসেল।
কর্মশালায় জানানো হয়, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিকেন্দ্রে একজন স্বাস্থ্য কর্মীর সাথে দুইজন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনটি ভ্রাম্যমাণ টিম টার্মিনাল, রেল ষ্টেশনে দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৪   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
জামালপুরে যৌথ টাস্কফোর্সের অভিযান, যৌনপল্লী থেকে মাদক উদ্ধার, কারাদণ্ড ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ