চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাহরাইনের বাদশাহর সাক্ষাৎ

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাহরাইনের বাদশাহর সাক্ষাৎ
শনিবার, ১ জুন ২০২৪



চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাহরাইনের বাদশাহর সাক্ষাৎ

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল-খালিফা। শুক্রবার (৩১ মে) চীনের রাজধানী বেইজিংয়ে তাদের সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে চীনের প্রধানমন্ত্রী বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ৩৫ বছর ধরে চীন ও বাহরাইন সব সময়ই একে অপরকে সম্মান করেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর হয়েছে।

তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করতে এবং দুই দেশের রাজনৈতিক ভিত্তি সুসংহত করতে বাহরাইনের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের জনগণ আরও সুবিধা পাবে।

লি ছিয়াং আরও বলেন, চীন বাহরাইনকে তার জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন করে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৬   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ