গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২
রবিবার, ২ জুন ২০২৪



গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে চালক চঞ্চল রায় (৩০) ও রিপন (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামুন নামের আরও এক পিকআপভ্যানের যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপচালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, ময়মনসিংহগামী পিকআপভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্নের কাছে পৌঁছে অজ্ঞাত এক ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বলেন, এতে পিকআপভ্যানে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:২৫:৫৪   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ