গোপালগঞ্জ ও মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার বৃক্ষের চারা বিতরণ

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জ ও মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার বৃক্ষের চারা বিতরণ
সোমবার, ৩ জুন ২০২৪



গোপালগঞ্জ ও মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার বৃক্ষের চারা বিতরণ

‘বৃক্ষ লাগাই ভুরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি ‘ এ প্রতিপাদ্যে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘ স্বপ্ন সারথী’র উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়া ও মাদারীপুরের রাজৈর উপজেলার ৬ টি প্রাথমিক ও ২ টি উচ্চ বিদ্যালয়ে ৮ হাজার বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। আজ সোমবার ও গতকাল রোববার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীরে মধ্যে এসব বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কোটালীপাড়া উপজেলার তুলশীবাড়ী-লখন্ডা উচ্চ বিদ্যালয়, তুলশীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভীমচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজৈর উপজেলার লখন্ডা উচ্চ বিদ্যালয়, পশ্চিম লখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাউসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে বৃক্ষের চারা বিতরণ সম্পন্ন হয়েছে।
এ সময় সংগঠনের সদস্য ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, সরকারি মাদারীপুর কলেজের সহকারি অধ্যাপক তেজময় ওঝা, লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদার, শিক্ষক সুধীর মুখার্জি, শিক্ষক প্রভাষ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
বৃক্ষের চারাগাছ পেয়ে খুশি শিক্ষার্থী রজত বিশ্বাস, সুথি অধিকারী, শ্বাশত গাইন, মৃম্ময় ওঝা বলে, গাছ আমাদের পরিবেশের বন্ধু। আমরা এই গাছের চারা রোপণ করে পরিচর্যা করবো। গাছ বড় হয়ে আমাদের অক্সিজেন দিয়ে পরিবেশের ভারসম্য রক্ষা করবে। এতে উত্তপ্ত বায়ু শীতল হবে। বৃক্ষ রোপণ, পরিচর্যা ও এর গুরুত্ব সম্পর্কে বৃক্ষবিতরণ অনুষ্ঠান থেকে আমাদের আবহিত করা হয়েছে।
একসাথে এত বৃক্ষ বিতরণের এ উদ্যেগকে স্বাগত জানিয়ে লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদার বলেন, বিশ্বমন্ডলে প্রতিবছর উত্তাপ বাড়ছে। এটি নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। সংগঠনটি শিক্ষার্থীদের সচেতন করে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করেছে । সেই সাথে বৃক্ষের চারা দিয়েছে। এটি সময়োপযোগী উদ্যেগ।
স্বপ্ন সারথীর সদস্য কৃষিবিদ নিটুল রায় বলেন, আমাদের সংগঠনের প্রতিটি সদস্যদের স্বপ্ন ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলা। এজন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আমরা ধারনা প্রদান করেছি। সেই সাথে গাছের পরিচর্যা সম্পর্কে ব্রিফিং দিয়েছি । এরপর আম পেয়ারা, আমলকি, অর্জুন, বহেরাসহ বিভিন্ন প্রজাতির উপকারী বৃক্ষের চারা তাদের হাতে তুলে দিয়েছি । বিল বেষ্টিত এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমার এ অঞ্চলটিকে সবুজে ভরে দিতে চাই।
নিটুল রায় আরো বলেন, সামাজিক সংগঠন ‘স্বপ্ন সারথী ‘ শিক্ষার্থীদের মনোন্নয়নে বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ‘ ৪ ঘন্টা পড়ার টেবিলে কর্মসূচি অন্যতম ৷ কর্মসূচিটির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে আমাদের সদস্যরা নিয়মিত খোঁজ খবর রাখেন । এতে গুনগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে। ভবিষ্যতে এলাকায় উন্নয়নসহ বিভিন্ন সমাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০১:২৪   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
গোপালগঞ্জে ১২৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ