ফিলিস্তিনকে স্বীকৃতি দিল স্লোভেনিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনকে স্বীকৃতি দিল স্লোভেনিয়া
বুধবার, ৫ জুন ২০২৪



ফিলিস্তিনকে স্বীকৃতি দিল স্লোভেনিয়া

স্বাধীন রাষ্ট্র হিসেবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপীয় ইউনিয়নের দেশ স্লোভেনিয়া। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই প্রস্তাবটি পাস হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আজকের স্বীকৃতি পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনি জনগণের জন্য আশার সঞ্চার করেছে।

এর গত সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব। গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ‘সম্পূর্ণ রূপে প্রস্তুত’ বলে এরইমধ্যে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

বাংলাদেশ সময়: ১১:৫২:৫২   ৩৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ