টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
রবিবার, ৯ জুন ২০২৪



টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

জেলার টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে বেলুন, পায়রা ও ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামার বাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল ওহাব শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, পৌর কাউন্সিলর ফায়েক শেখ প্রমূখ।
এরআগে অতিথিরা কৃষি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক,কৃষাণ- কৃষাণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। এতে মোট ২৪টি স্টল প্রদর্শন করা হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত এ মেলা চলবে।

বাংলাদেশ সময়: ১৮:২৭:১৩   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ