ফরিদপুরে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২
মঙ্গলবার, ১১ জুন ২০২৪



ফরিদপুরে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

ফরিদপুরে ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টার দিকে শহরতলীর কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।

আটক চালকের নাম শেখ জাফর। তিনি জেলা সদরের বাখুন্ডা এলাকার শেখ জালালের ছেলে। এছাড়া আটক হেলপার সুমন চোকদার সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম হতে ট্রাকযোগে সরকারি চাল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। এসময় একটি ট্রাকসহ ২০ টন চাল জব্দ করা হয়। পরবর্তীতে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাকের চালসহ আটক হওয়া দুজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গোদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে চালগুলো দেওয়া হয়েছিল। তারা হয়তো কয়েকজনের চাল একসঙ্গে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তীতে জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৮   ৫২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ