জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করতে হবে : প্রধান তথ্য কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করতে হবে : প্রধান তথ্য কমিশনার
বুধবার, ১২ জুন ২০২৪



জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করতে হবে : প্রধান তথ্য কমিশনার

প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেছেন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অবমূল্যায়নের মজ্জাগত অভ্যাস পরিহার করতে হবে। তথ্যের মালিক জনগণ, তাই ‘চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন’- এটাই মন্ত্র। আর এই কারণে যে অফিসগুলোতে ওয়েবসাইট রয়েছে তাদের তথ্য হালনাগাদ করে রাখতে হবে যাতে প্রদানযোগ্য তথ্য দেয়া থাকে।
তথ্য কমিশন বাংলাদেশ এর উদ্যোগে এবং মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে আজ বুধবার ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় প্রধান তথ্য কমিশনার প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
ড. আবদুল মালেক আরো বলেন, তথ্য প্রদানকারী অফিসার এবং স্ব স্ব কর্তৃপক্ষ তথ্যের মালিক নন, তথ্য প্রস্তুতসহ রক্ষণ ও হেফাজতকারী মাত্র। এই মানসিকতা নিয়ে তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তথ্য অধিকার আইন বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সদস্যগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার জনগণ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান তথ্য কমিশনার ধামরাই উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৫২   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ