প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত
বুধবার, ১২ জুন ২০২৪



প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনো।

বুধবার (১২ জুন) সচিবালয়ে মন্ত্রীর দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন, কৃষি বিপণনে বৈচিত্রতা আনয়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত ইস্যুতে একসঙ্গে কাজ করলে দুদেশই লাভবান হবে বলে এসময় আলোচনা করা হয়।

দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে সমন্বয় ও ব্যবস্থাপনা, প্রযুক্তি উদ্ভাবন, ফিস স্টক এসেসমেন্টসহ মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও এসময় আলোচনা করা হয়।

পরবর্তীতে সুনির্দিষ্ট প্রস্তাবের আলোকে দুদেশ একসঙ্গে কাজ করবে বলে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১৩   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণশ্রমিকের মৃত্যু
‘শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই’
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, নিহত ২
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ