খুলনায় মে দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » খুলনায় মে দিবস পালিত
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



খুলনায় মে দিবস পালিত

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকালে খুলনার রেলওয়ে স্টেশন থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এর র‍্যালির উদ্বোধন করে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন শ্রমিক সংগঠন, মালিকপক্ষ, সরকারি কর্মকর্তা এবং নানা শ্রেণিপেশার মানুষ।

পরে শিল্পকলা একাডেমি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় শ্রমজীবী মানুষেরা বলেন, নিরাপদ কর্মপরিবেশ আর শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করলেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অনুষ্ঠান বাস্তবায়ন করে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৫৮   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ