কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ১ মে ২০২৫



কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরও সঙ্গে এক ফোনালাপের পর এক বার্তায় এ কথা বলেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

কাশ্মীরে হামলা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন মার্কো রুবিও।

জিও নিউজের প্রতিবেদন মতে, দুই নেতার সঙ্গে পৃথক ফোনালাপে কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (১ মে) সামাজিক যোগাযাগমাধ্যম এক্স-এ এক এক বিবৃতিতে এস জয়শঙ্কর বলেন, বুধবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাশ্মীরের পহেলগামে হামলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় আনা হবে।

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে বন্দুক হামলার ঘটনা ঘটে। তাতে ২৬ জন পর্যটক নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

হামলার পর গত এক সপ্তাহ ধরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।

পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এছাড়া গত কয়েকদিন ধরেই কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় উভয় দেশের সেনার মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:১৮   ২৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ