দারুণ জয়ে শুরু সুইজারল্যান্ডের

প্রথম পাতা » খেলাধুলা » দারুণ জয়ে শুরু সুইজারল্যান্ডের
শনিবার, ১৫ জুন ২০২৪



দারুণ জয়ে শুরু সুইজারল্যান্ডের

হাঙ্গেরীকে ৩-১ গোলে হারিয়ে ইউরো শুরু করেছে সুইজারল্যান্ড। কোলনে কোয়াদো দুয়ার গোলে শুরুতে এগিয়ে যায় তারা। বিরতির আগেই ব্যবধান বাড়ান মিশেল আবিশের। দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি এক গোল ফিরিয়ে দিলেও সমতায় ফিরতে পারেনি।
উল্টো অতিরিক্ত সময়ে আরও এক গোল করে সুইসদের জয় নিশ্চিত করেন ব্রিল এমবোলো।

গত ইউরোর শেষ ষোলোয় ফ্রান্সকে বিদায় করেছিল সুইজারল্যান্ড। একই আসরে হাঙ্গেরিরও পুনরুত্থান দেখা গিয়েছিল। তাই তাদের পক্ষেও বাজি ধরার লোক কম ছিল না।
তবে জার্মানিতে আসল কাজটা শুরুতেই সেরে রাখল সুইজারল্যান্ড। জার্মানি, স্কটল্যান্ডসহ এই গ্রুপ থেকে সেরা দুই দলের একটি হয়ে শেষ ষোলোয় যেতে এই ম্যাচটিই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তাতে জয় তুলে নিয়ে সেই পথে এগিয়ে থাকল সুইসরাই।

আগেরদিন স্কটল্যন্ডকে ৫-১ গোলে বিদ্বস্থ করা জার্মানি গোল ব্যবধানে এগিয়ে থেকে এই মুহূর্তে গ্রুপ শীর্ষে।
সুইসরা দ্বিতীয় স্থানে। তিনে হাঙ্গেরি ও সবার নিচে স্কটল্যান্ড।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৪৮   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ