মনের পশুত্বকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করুন: গণপূর্তমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » মনের পশুত্বকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করুন: গণপূর্তমন্ত্রী
সোমবার, ১৭ জুন ২০২৪



মনের পশুত্বকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করুন: গণপূর্তমন্ত্রী

পশু নয়, মনের ভেতরের পশুত্বকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মন্ত্রী বলেন, আমরা যেন সবাই নাগরিক দায়িত্ব পালন করি। আর প্রিয় বাংলাদেশকে প্রধামন্ত্রীর নেতৃত্বে সুন্দরভাবে গড়ে তুলি। এজন্য তিনি ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সোমবার (১৭ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এ আহ্বান জানান।

এদিন ঈদগাহে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মপ্রাণ মুসল্লিরা প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন।

এর আগে সকাল থেকে মুসল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন। পরে সকাল ৮টায় ঈদের জামাত শুরু হয়। এতে ইমামতি করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিগবাতুল্লাহ নূর। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তির জন্য মোনাজাত করা হয়।

ঈদের নামাজকে কেন্দ্র করে প্রতিটি ঈদগাহ ময়দান এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসল্লিরা পশু কোরবানি করেন।

বাংলাদেশ সময়: ১১:১৩:১৯   ৫৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ