রেকর্ডময় বোলিংয়ের পর যা বললেন তানজিম

প্রথম পাতা » খেলাধুলা » রেকর্ডময় বোলিংয়ের পর যা বললেন তানজিম
সোমবার, ১৭ জুন ২০২৪



রেকর্ডময় বোলিংয়ের পর যা বললেন তানজিম

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১০৬ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। তবে বোলারদের নৈপুণ্যে ছোট এই পুঁজিকে যথেষ্ট বানিয়ে ২১ রানে জয় পেয়েছে বাংলাদেশ।

দলের এমন জয়ের দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন তানজিম হাসান সাকিব। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তরুণ এই পেসার। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

ম্যাচসেরা হয়ে তানজিমের ভাষ্য, ‘আমরা (বোলাররা) শুধু বিষয়গুলো সহজ রাখতে চেয়েছিলাম। আমরা ভালো জায়গায় বল করতে চেয়েছিলাম এবং আতঙ্কিত হতে চাইনি। আমরা জানতাম, আমরা এই স্কোর ডিপেন্ড করতে পারব। সবাই ভালো বল করেছে।’

এদিকে তানজিম ছাড়াও এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। মূলত বোলারদের কল্যাণেই এখন পর্যন্ত বিশ্বমঞ্চে টিকে আছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সে পুরো ইউনিটকেই কৃতিত্ব দিলেন তানজিম।

তার মতে, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো বোলিং করেছি এবং সে কারণেই আমরা এই স্কোর ডিপেন্ড করেছি। আমি কেবল আক্রমণাত্মক হতে চাই এবং আমার পরিকল্পনাগুলো কার্যকর করতে চাই। এ ব্যাপারে আমাকে সবাই সাহায্য করেছে।’

তানজিম আরও বলেন, ‘সুপার এইট নিয়ে আমরা সত্যিই উচ্ছ্বসিত। আমরা খুব আত্মবিশ্বাসী এবং আশা করি আমরা ভালো করতে পারবো।’

উল্লেখ্য, সুপার এইটে আগামী ২১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরদিন ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। আর তৃতীয় ও শেষ ম্যাচে ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে শান্ত-সাকিবরা।

বাংলাদেশ সময়: ১১:২২:০৬   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
মাঠে ফিরেই জাদু দেখালেন মেসি, মায়ামির জার্সিতে নতুন রেকর্ড
বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
মরক্কোর ক্লাবের দায়িত্ব নিলেন কেপ ভার্দের কোচ বাবিস্তা
সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ