যশোরে প্লাস্টিক কারখানায় আগুন

প্রথম পাতা » খুলনা » যশোরে প্লাস্টিক কারখানায় আগুন
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



যশোরে প্লাস্টিক কারখানায় আগুন

যশোর সদর উপজেলার বাহাদুরপুর মেহগনি তলায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এসময় যশোর মাগুরা সড়কের উভয় পাশে লম্বা যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরে এই গুদামে বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক ভাঙারির জিনিসপত্র রাখা হতো।

মঙ্গলবার সকালে হঠাৎ করে ওই গুদামে আগুন লাগে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে দ্রুত ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোর ফায়ার সার্ভিস ডিফেন্সের সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ১১টা ৪ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই। এরপর যশোর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও যশোর সেনানিবাসের ২টি ইউনিটের সাহায্যে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি।

তিনি আরও বলেন, যেহেতু এটা প্লাস্টিক সে কারণে আগুন পুরোপুরি নেভাতে একটু সময় লাগবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্লাস্টিক বা কাগজে বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লাগতে পারে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:২৬   ৩৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ