মাগুরায় মাইক্রো-নছিমন সংঘর্ষ, প্রাণ গেল একজনের

প্রথম পাতা » খুলনা » মাগুরায় মাইক্রো-নছিমন সংঘর্ষ, প্রাণ গেল একজনের
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



মাগুরায় মাইক্রো-নছিমন সংঘর্ষ, প্রাণ গেল একজনের

মাগুরায় মাইক্রোবাস ও ধানবাহী নছিমন মুখোমুখি সংঘর্ষে নিজামউদ্দিন নামে একজন নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাস যাত্রী ছিলেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের কামারখালী ধায়ামাসী জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নিজামউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিজামউদ্দিনের স্ত্রী, ছেলে ও মেয়ে আহত হন। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত নিজামউদ্দিনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার মনহরপুর গ্রামে। তার বাবার নাম মৃত নুরউদ্দিন মিয়া।

নিজামউদ্দিনের ছেলে মাহমুদ হাসান রাহুল জানিয়েছেন, তারা রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি মাইক্রোবাসে গ্রামের বাড়ি মনহরপুরে যাচ্ছিলাম। পথে ফরিদপুরের কামারখালি এলাকায় মাইক্রোবাসের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। মায়ের অবস্থা কিছুটা খারাপ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানিয়েছেন, মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৪৫   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ