আলবেনিয়ার বিপক্ষে ড্র করে খাদের কিনারায় ক্রোয়েশিয়া

প্রথম পাতা » খেলাধুলা » আলবেনিয়ার বিপক্ষে ড্র করে খাদের কিনারায় ক্রোয়েশিয়া
বুধবার, ১৯ জুন ২০২৪



আলবেনিয়ার বিপক্ষে ড্র করে খাদের কিনারায় ক্রোয়েশিয়া

স্পেনের বিপক্ষে ০-৩ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল ক্রোয়েশিয়ার সামনে। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি লুকা মদ্রিচরা। আলবেনিয়ার বিপক্ষে ২-২ ড্র করে উল্টো বিপদে পড়েছে ক্রোয়েশিয়ার । ‘বি’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে একদম তলানীতে দলটি।

হামবুর্গে ম্যাচের একাদশ মিনিটে কাজিম লাচি এগিয়ে নেন আলবেনিয়াকে। ৭৪তম মিনিটে আন্দ্রে ক্রামারিচ সমতায় ফেরান ক্রোয়েশিয়াকে। দুই মিনিট পর ক্লাউসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। তবে লিড ধরে রাখতে পারেনি ক্রোয়াশিয়া।

যখন মনে হচ্ছিল মূল্যবান ৩ পয়েন্ট পেয়ে যাচ্ছেন মদ্রিচরা, তখন প্রতিপক্ষের জালে বল জড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন ক্লাউস। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলটি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১৬:২০   ৫৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ
ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে বিধ্বস্ত পর্তুগাল
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
সোনারগাঁওকে হারিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ