আগাম বন্যা থেকে রক্ষা পেতে সুরমা নদী ড্রেজিং করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগাম বন্যা থেকে রক্ষা পেতে সুরমা নদী ড্রেজিং করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪



আগাম বন্যা থেকে রক্ষা পেতে সুরমা নদী ড্রেজিং করা হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সিলেটকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমা নদী ড্রেজিং করা হবে। নদীতে পলিমাটি থাকার ফলে এর আগে ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। উজান থেকে আসা পানির বিভিন্ন পলিমাটিও আসে, সেই পলিমাটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। প্রকৌশলীদের সঙ্গে আলাপ করেছি। দ্রুত সুরমা নদী ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে। নদীভাঙন ও পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, কিশোরগঞ্জের মিঠামইন সড়ক দিয়ে পানি পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা আগাম বন্যা পরিস্থিতি রুখতে সুরমা নদী খননের ব্যবস্থা গ্রহণ করছি।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩২   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
জামায়াত আমীর ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবেন না, করলে আপার মতো পালাতে হবে
পম্পেইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্রে টম হিডলস্টন
ছেলের জন্মের খবর শুনে বাঘের সঙ্গে লড়াইয়ে অমিতাভ বচ্চন
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ