জয়পুরহাটে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
রবিবার, ২৩ জুন ২০২৪



জয়পুরহাটে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রোববার সকালে র‌্যালী , আলোচনা, বৃক্ষরোপণ, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ জয়পুরহাট জেলা আওয়ামীলীগ নানা কর্মসূচির আয়োজন করে।
দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা শাখা দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট । আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম সোলায়মান আলী, গোলাম হক্কানী, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখর মজুমদার, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, নন্দলাল পার্শী প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৩:১৫:০০   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
বর্তমান সময়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি মাদক : প্রতিমন্ত্রী টুকু
ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ