রাঙ্গামাটিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রবিবার, ২৩ জুন ২০২৪



রাঙ্গামাটিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভা ময়দানে জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জ্বরতি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাবিবুর রহমান, চিংকিউ রোয়াজা, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, সদর থানা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনছুর আলী প্রমুখ। সভায় ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ ১মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পৌরসভা পর্যন্ত একটি বর্ণাঢ্য রর্‌্যালী বের করা হয়।
আলোচনা সভা শেষে জেলা উপজেলার ৮জন প্রবীণ আওয়ামীলীগ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৪৭   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ