বিদেশযাত্রার নিষেধাজ্ঞায় যে কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশযাত্রার নিষেধাজ্ঞায় যে কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: আইজিপি
সোমবার, ২৪ জুন ২০২৪



বিদেশযাত্রার নিষেধাজ্ঞায় যে কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

সরকারি কর্মকর্তাসহ দুর্নীতির অভিযোগ ওঠা যে কারো বিদেশযাত্রার নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রেঞ্জ অফিসের মিলনায়তনে ঢাকা রেঞ্জের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির পর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি আবদুল্লাহ আল-মামুন বলেন, দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। এমনকি সরকারি কর্মকর্তাসহ যে কারো বিরুদ্ধেই এই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ চাইলে যে কাউকে যেকোনো সময় স্টপ করতে পারে না, আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়। তবে যদি নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা আসে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসময় ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, ঢাকা রেঞ্জ মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী হিসেবে গৌরব বয়ে এনেছে। আমি আশা করি পুলিশ দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করবে।

এর আগে ‘সৌরভে-গৌরবে ঢাকা রেঞ্জ, ফিরে দেখা ১১০ বছর’ এই স্লোগান সামনে রেখে ঢাকা রেঞ্জ পুলিশ প্রতিষ্ঠার ১১০ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিয়েছেন পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:০২   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন
আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ