সরিষাবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে কনকনে শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ‘সরিষাবাড়ী মানব কল্যাণ ফাউন্ডেশন’।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম ও উপদেষ্টা আইনাল হক খান।

সরেজমিনে দেখা যায়, যমুনা ও ঝিনাইনদী বেষ্টিত সরিষাবাড়ী উপজেলায় বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। হাড়কাঁপানো শীতে উপজেলার নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এসব মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়দের ডেকে এনে তাদের হাতে উষ্ণ শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা।

ভার্চুয়ালি যুক্ত হয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম বলেন, “মানব কল্যাণের ব্রত নিয়েই আমাদের এই পথচলা। প্রতিষ্ঠার পর থেকেই আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছি। বর্তমানে সারাদেশে শৈত্যপ্রবাহ চলায় ছিন্নমূল মানুষ খুব কষ্টে আছে। তাদের কথা বিবেচনা করেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও আমাদের এ ধরনের সেবা অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র বিতরণকালে সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসেন লেবু, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম কিসমত, বিজয় টিভির সাংবাদিক সোহানুর রহমান সোহান, মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা তারিফুর রহমান বাচ্চু, মনিরুজ্জামান সুমন, এবং মোঃ শিমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৩:৪৪   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ