সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি : ভয়েস নেটওয়ার্কের কর্মশালায় বক্তারা

প্রথম পাতা » খুলনা » সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি : ভয়েস নেটওয়ার্কের কর্মশালায় বক্তারা
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি : ভয়েস নেটওয়ার্কের কর্মশালায় বক্তারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকে সামনে রেখে খুলনায় ভয়েস নেটওয়ার্কের আয়োজনে দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেন, বিগত কয়েকটি নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক অসন্তোষ থাকায় একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আজ অত্যন্ত জরুরি। তারা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পেশিশক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হতে পারে।

খুলনা মহানগরীর শিল্পকলা একাডেমির থিয়েটার হলে আজ শনিবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থাসমূহের জোট ‘ভয়েস নেটওয়ার্ক’ ও ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে এই প্রশিক্ষণ ম্যানুয়াল অপরিহার্য। এর মাধ্যমে পর্যবেক্ষকরা তাদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে বুঝতে ও পালন করতে সক্ষম হবেন।

কর্মশালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’ প্রণীত ‘নির্বাচন পর্যবেক্ষণ ম্যানুয়াল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন নির্বাচনী আসন থেকে আগত তিন শতাধিক পর্যবেক্ষক এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় পর্যবেক্ষণের নীতি-পদ্ধতি, নির্বাচনী আইন-বিধি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ভয়েস নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সভাপতি ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভয়েস নেটওয়ার্কের সদস্যসচিব ও এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, নির্বাচন বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম ও আবদুল্লাহ শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৫   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ