স্পীকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪



স্পীকারের সাথে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধির বিদায়ী সাক্ষাৎ

ঢাকা, ২৫ জুন ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট বিদায়ী সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা শিশু অধিকার, শিশু অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের পথশিশুদের সামগ্রিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, পিতা-মাতা ও অভিভাবকবিহীন পথশিশুরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

স্পীকার বলেন, পথশিশুদের কাউন্সেলিং করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলকে সচেষ্ট হতে হবে।

ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, বাংলাদেশ শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন, কোভিড পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। তিনি এসময় স্পীকারের নেতৃত্বদানকারী ভূমিকার প্রশংসা করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৮:২২   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ