কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে ৩৯ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে ৩৯ জন নিহত
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে ৩৯ জন নিহত

কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে গতমাস থেকে চলা বিক্ষোভে মোট ৩৯ জন নিহত হয়েছে।
প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে নতুন দফায় বিক্ষোভ শুরু হতে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের নতুন এ সংখ্যা ঘোষণা করেছে।
এটি সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ।
সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃততিে বলেছে, আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইংগিত মিলছে যে বিক্ষোভকালে ৩৯ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছে।
বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে ১ জুলাইয়ের উল্লেখ করা হয়েছে।
সংস্থাটি আরো বলেছে, এ পর্যন্ত মোট ৩২টি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে।
এদিকে রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা মঙ্গলবার থেকে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে।
রুটো মঙ্গলবার টেলিভিশনে এক সাক্ষাতকারে রোববার বলেছেন, বিক্ষোভকালে ১৯ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৪   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে কঠিন অবস্থায় লেবাননের সেনারা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ
কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ