বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের শ্রদ্ধা
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



বঙ্গবন্ধুর সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।
একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশেসেবায় নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারী, দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির জন্য করা হয় প্রার্থনা।
এসময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চেয়ারম্যান আফতাব আলী সেখ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ডঃ সেলিম রেজা, উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, গোপালগঞ্জ পরমাণু ভবনের (ইনমাস) পরিচালক আজমল কবির সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সচিব মো. আলী হোসেন বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান । সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:৩০   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ