রাঙ্গামাটিতে কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম বিতরণ
সোমবার, ৮ জুলাই ২০২৪



রাঙ্গামাটিতে কৃষকদের মধ্যে কৃষি সরঞ্জাম বিতরণ

জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুদান, ১৩৬ জন অসুস্থ রোগীকে সমাজসেবার পক্ষ থেকে চিকিৎসা সহায়তা এবং কৃষকদের মাঝে পাম্প মেশিন ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধাান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোশাররফ হোসেন, জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া ও সবির কুমার চাকমা।
অনুষ্ঠানে জেলার ১৩৬ জন রোগীকে সমাজসেবার পক্ষ থেকে ৬৮ লাখ টাকার চিকিৎসা সহায়তা, ১০০জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে ২০ হাজার টাকা করে অনুদান, ৭৫ জনকে সেলাই মেশিন, ১৭ জন কৃষককে পাওয়ার টিলার ও ১৬ জনকে পাম্প মেশিন দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:২২:১৭   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ