দক্ষ জনশক্তি গড়তে ১১৭ কোটি টাকা দিল কোইকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দক্ষ জনশক্তি গড়তে ১১৭ কোটি টাকা দিল কোইকা
বুধবার, ১০ জুলাই ২০২৪



দক্ষ জনশক্তি গড়তে ১১৭ কোটি টাকা দিল কোইকা

দক্ষ জনশক্তি গড়তে বাংলাদেশকে ১১৭ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)। বুধবার (১০ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিনি এবং কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কোইকা চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা করবে। আশা করি, এ প্রকল্প সঠিক সময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোক আরো যুগপোযোগী করা যাবে। পাশাপাশি, এসকল কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবল কোরিয়াসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ তৈরি হবে।’

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:০৭   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি
স্পীকারের সাথে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে-কেয়ার সেন্টার গড়ে তোলা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে - মৎস্য প্রতিমন্ত্রী
জমি বিক্রি নিয়ে সংঘর্ষে সরিষাবাড়ীতে রক্তাক্ত রণক্ষেত্র, নারীসহ আহত ২০
ফরিদপুরে বাড়িতে ঢুকে স্কুলশিক্ষককে গুলি করার অভিযোগ
প্রেমের বিরহে হাতে বাঁশি, ২৫ বছর ধরে সুরে মাতাচ্ছেন বাবলু
সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ