ভারী বৃষ্টিতে পাহাড় ধস: কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু

প্রথম পাতা » চট্টগ্রাম » ভারী বৃষ্টিতে পাহাড় ধস: কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



ভারী বৃষ্টিতে পাহাড় ধস: কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু

ভারী বৃষ্টির কারণে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পূর্ব পল্যান কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার সাইফুলের ছেলে মো. হাসান (১০) ও পূর্ব পল্যান কাটা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০)।

জমিলা বেগমের স্বামী করিম জানান, সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সপরিবারে। এসময় আচমকা পাহাড়ের কাদা মাটি বসত ঘরে পড়লে চাপা পড়ে গৃহবধূ জমিলা। তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. মো. আশিকুর রহমান বলেন, কক্সবাজার ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত দুজনের মৃত্যু সংবাদ শুনেছি।

ঘটনার পর পাহাড় ধস এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস। এসময় পাহাড় ধসে দুজন নিহতের খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কক্সবাজারে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২১:০৫   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ