মোটরসাইকেল আরোহীর কোমরে মিলল ২ কেজি স্বর্ণ

প্রথম পাতা » খুলনা » মোটরসাইকেল আরোহীর কোমরে মিলল ২ কেজি স্বর্ণ
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪



মোটরসাইকেল আরোহীর কোমরে মিলল ২ কেজি স্বর্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে আকরাম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর কোমর থেকে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ওই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ঠাকুরপুর সীমান্তের বাগানপাড়া এলাকা থেকে স্বর্ণসহ ওই যুবককে আটক করা হয়।

আটক আকরাম হোসেন উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন খবর পেয়ে বিজিবি সীমান্তের ৯০নং মেইন পিলারের প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর গ্রামের বাগানপাড়ার বটগাছ এলাকায় অবস্থান নেয়। দুপুরে বিজিবি সদস্যরা সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখে দাঁড়ানোর সিগন্যাল দেয়।

এরপর বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে মোটরসাইকেল আরোহী আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের সঙ্গে লুঙ্গির ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেটে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

ওই স্বর্ণের ওজন ২ কেজি ৩৩৫ গ্রাম। আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করা হবে। স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবির ওই পরিচালক।

বাংলাদেশ সময়: ১২:১৮:৩৩   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ