ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে ২ বাস, নিখোঁজ ৬৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে ২ বাস, নিখোঁজ ৬৩
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে ২ বাস, নিখোঁজ ৬৩

নেপালে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভূমিধসে রাস্তা থেকে ছিটকে গিয়ে নদীতে পড়েছে দুটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ওই দুই বাসে থাকা অন্তত ৬৩ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভোরে দুটি যাত্রীবাহী বাস ত্রিশুলী নামের একটি নদীতে পড়ে গেছে। এ সময় কাঠমান্ডুগামী ‘অ্যাঞ্জেল বাস’ এবং ‘গণপতি ডিলাক্স’ নামের বাস দুটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। তারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের মধ্যেই বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এমন সময় আকস্মিক ভূমিধসের ধাক্কায় বাস দুটি নদীতে গিয়ে পড়ে।

ইন্দ্রদেব বলেন,

এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে, বাস দুটিতে চালকসহ ৬৩ জন আরোহী ছিলেন। তাদের সন্ধানে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তবে ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজে বেশ বেগ হচ্ছে।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড সব সরকারি সংস্থাকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের কাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, শুক্রবার ভোরে নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল বাস দুটি। কিন্তু রাস্তায় হঠাৎ ধস নামলে দু’টি বাসই ছিটকে গিয়ে পাশ দিয়ে বয়ে চলা নদীতে পড়ে। এতে, ভেসে যান যাত্রীদের প্রায় সবাই।

গত কয়েকদিন ধরেই নেপালের বেশিরভাগ জায়গায় ভারি বৃষ্টি হচ্ছে। ঘটছে ভূমিধসের ঘটনাও।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩৬   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ