সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি

প্রথম পাতা » চট্টগ্রাম » সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি
বুধবার, ১৭ জুলাই ২০২৪



সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি

কোটা বিরোধী আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে মোটরসাইকেল (হুন্ডা) শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্ট অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। পরে হুন্ডা শোডাউন নিয়ে শহরের বাগবাড়ি হয়ে ঝুমুর, দক্ষিণ তেমুহনী ও উত্তর তেমুহনীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ঝুমুর এলাকায় ইলিশ চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে সিনিয়র নেতারা।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা কৃষক লীগের আহবায়ক সিএম আবদুল্লাহ, জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শরীফসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:১২   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ