চারদিন পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

প্রথম পাতা » চট্টগ্রাম » চারদিন পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম শুরু
বুধবার, ২৪ জুলাই ২০২৪



চারদিন পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

চারদিন পর ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল থেকে দুদেশের মধ্যে শুরু হয়েছে এ কার্যক্রম।

এর আগে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শনিবার (২০ জুলাই) থেকে বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি এবং রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে।

আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় টানা চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকে। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে দুদেশের মধ্যে এ কার্যক্রম স্বাভাবিক হয়।

তবে বন্দরে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এ জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৪২   ৫৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ