কারফিউ বিরতিতে চলবে দূরপাল্লার বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারফিউ বিরতিতে চলবে দূরপাল্লার বাস
বুধবার, ২৪ জুলাই ২০২৪



কারফিউ বিরতিতে চলবে দূরপাল্লার বাস

কারফিউ শিথিল থাকা অবস্থায় দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে বলা হয়েছে, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।

আজ (বুধবার, ২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ফলে এ সময় দূরপাল্লার বাস চলবে বলে জানান সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

এদিকে, সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় সীমিত পরিসরে বাস চলাচল শুরু হয়েছে; তাতে যাত্রীও ছিল। তবে, ভাড়া বেশি নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আর বন্ধ হওয়া যাত্রীবাহী ট্রেন কবে চালু হবে এ বিষয়ে আজ (বুধবার) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম। তিনি বলেন, মালবাহী ও তেলবাহী ট্রেন চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। আজ (বুধবার) ঢাকাসহ ৫ জেলায় সাত ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। মঙ্গলবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

বাংলাদেশ সময়: ১২:১১:২০   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ