সেমিফাইনালের সমীকরণ মেলাতে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » সেমিফাইনালের সমীকরণ মেলাতে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ
বুধবার, ২৪ জুলাই ২০২৪



সেমিফাইনালের সমীকরণ মেলাতে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

চলমান নারী এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে লাল-সুবজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হারের পর একই ব্যবধানে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে টাইগ্রেসরা।

বুধবার (২৪ জুলাই) সেমিফাইনালের সমীকারণ মেলাতে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

মালয়েশিয়ার বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড এবং শক্তির বিচারে চেয়ে এগিয়ে থাকলেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই জ্যোতিদের সামনে।

‘বি’ গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও।

নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে জয় পেয়েছে টাইগ্রেসরা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও শাসন করেছেন জ্যোতিরা। মালেশিয়ার বিপক্ষেও বাংলাদেশের লক্ষ্য থাকবে বড় জয়ের। একাদশে খুব একটা পরিবর্তন আসছে না অনেকটাই নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১২:১৯:৩৩   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
বার্সেলোনা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন স্প্যানিশ ফুটবলার
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ