‘নিহতদের পরিবারের ক্ষতি পূরণ করার মতো না’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘নিহতদের পরিবারের ক্ষতি পূরণ করার মতো না’
রবিবার, ২৮ জুলাই ২০২৪



‘নিহতদের পরিবারের ক্ষতি পূরণ করার মতো না’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, দেশে ঘটে যাওয়া সহিংসতায় নিহতদের পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার মতো না। এটা দুঃখজনক। এজন্য আমরা মর্মাহত।

রোববার (২৮ জুলাই) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে বিচার চাই। প্রধানমন্ত্রীও আন্তরিকভাবে এটি চান।

আব্দুর রহমান বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সাভারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৩ কোটি ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রংপুরে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে৷ সারাদেশে সবমিলিয়ে ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাভারের ঘটনায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ইতোমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে ৪ জনের কাছে লুট করা মালামাল পাওয়া গেছে।

তিনি আরও বলেন, সহিংসতায় রাজনৈতিক পরিচয় যার যাই থাক তারা ছাত্র না। এ ব্যাপারে পুলিশ নিশ্চিত।

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৪   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ