সাতক্ষীরা সীমা‌ন্তে ২ কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরা সীমা‌ন্তে ২ কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক
সোমবার, ২৯ জুলাই ২০২৪



সাতক্ষীরা সীমা‌ন্তে ২ কো‌টি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরার কলা‌রোয়া উপজেলার ভা‌দিয়ালী সীমান্ত দি‌য়ে ভার‌তে পাচা‌রের চেষ্টাকা‌লে এক কে‌জি ৮৯৫ গ্রাম ওজ‌নের চার‌টি স্ব‌র্ণের বারসহ ইয়াকুব আলী (৫৩) না‌মে এক চোরাকারবারিকে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি।

সোমবার (২৯ জুলাই) সকাল সোয়া ৬টার দি‌কে তা‌কে আটক করা হয়। আটক ইয়াকুব আলী কলা‌রোয়ার রাজপুর গ্রা‌মের মৃত সা‌দেক সরদা‌রের ছে‌লে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অ‌ধিনায়ক লেফট্যানেন্ট ক‌র্নেল আশরাফুল হক বলেন, স্বর্ণ পাচা‌রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‌বি‌জি‌বির মাদরা বিওপি’র এক‌টি দল ভাদিয়ালী সীমা‌ন্তে অবস্থান নেয়। ভোর সোয়া ৬টার দি‌কে ভা‌দিয়ালী সীমা‌ন্ত এলাকা থে‌কে স‌ন্দেহজনকভা‌বে চলা‌ফেরা কর‌তে থাকা ইয়াকুব আলী‌কে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশী ক‌রে কোমরে গামছার ম‌ধ্যে পেঁচানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১.৮৯৫ কেজি। মূল্য প্রায় এক কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৫ টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৩৬   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ক্রীড়ার মাধ্যমে তরুণদের অপরাধ মুক্ত রাখতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
বাগেরহাটে আর্থিক সহায়তা পেলেন ১৩জন অসচ্ছল ব্যক্তি
যশোরে চিকিৎসকের ক্রেডিট কার্ড জালিয়াতি, চক্রের দুই সদস্য আটক
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ