ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বুধবার, ৩১ জুলাই ২০২৪



ভারতীয় চার্জ ডি অ্যাফেয়ার্সের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

লিবিয়ায় ভারতীয় দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ড. মো. আলিম ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন।

ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানায়, সম্প্রতি ভারতীয় দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স বাংলাদেশ দূতাবাস প‌রিদর্শন ক‌রেন। তি‌নি বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক নি‌য়ে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ত্রিপোলিতে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করার জন্য চার্জ ডি অ্যাফেয়ার্সকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রস্তাব দেন। উভয়পক্ষ আগামী দিনে নিবিড়ভাবে কাজ করার জন্য সম্মত হয়েছে যাতে সংশ্লিষ্টতা আরও বাড়ানো যায় ও সম্পর্ক গভীর হয়।

সাক্ষাৎ শেষে চার্জ ডি অ্যাফেয়ার্স দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৩:৩১:১১   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ