তারাকান্দায় বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারাকান্দায় বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২
বুধবার, ৩১ জুলাই ২০২৪



তারাকান্দায় বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় অটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় বাসচালক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ী গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আ. রশিদের ছেলে সোহৃল মিয়া (২৮)। এর মধ‍্যে হারুন ছিলেন অটোচালক।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস ঘটনাস্থল এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ব‍্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহারা বাসটি স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় অটোচালকসহ দুজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা রয়েছে। শুনেছি বাসচালক আহত হয়েছেন। তবে তার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

এ নিয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৩৬   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ